1. mdsukkurofficial@gmail.com : mdsukkurofficial@gmail.com :
২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬৪২ - Galaxy Tv
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬৪২

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশনার সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১৯০ জন দেখেছে

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৬৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১০৭২ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অন্য ৫৭০ জনকে বিভিন্ন ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছ পুলিশ।

আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ইনামুল হক সাগর জানান, ২৪ ঘণ্টায় অভিযানিক কার্যক্রমে উদ্ধার হয়েছে একটি পিস্তল, একটি একনলা বন্দুক, পাঁচটি পাইপগান, দুইটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ, পাঁচটি চাইনিজ কুড়াল, একটি রামদা, তিনটি দা, একটি কিরিচ, তিনটি চাকু, একটি কাচি, একটি হাতুড়ি, একটি লাঠি, তিনটি রড, একটি কুচা ও একটি সুলফি।

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

আর্টিকেলটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
© All rights reserved © 2026
ডিজাইন ও ডেভেলপমেন্ট @ Newseason IT.Com